কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চোর পুলিশ খেলে জাটকা নিধন বন্ধ এবং ইলিশ সম্পদ রক্ষা করা যাবে না।
মঙ্গলবার (৭ এপ্রিল) চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্য সামনে রেখে সরকার ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এর লক্ষ্য হলো ইলিশের প্রজনন সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং নদীভিত্তিক অঞ্চলে জাটকা আহরণ বন্ধ করা।
কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বলেন, চোর পুলিশ খেলে ঝাঁটকা নিধণ বন্ধ এবং ইলিশ সম্পদ রক্ষা করা যাবে না প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে।
মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করতে চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে ঢেলে সাজানো হবে।
