জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিসে এই আদেশ দেওয়া হয়।
নোটিসে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘন করে রমিন ফারহানা ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে জনসভায় বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য রাখেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করতে বললে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্নরকম হুমকি প্রদান করেন।
তাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানিয়েছেন।
এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুবকর সরকার।
শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
কারণ দর্শনোর নোটিসের বিষয়ে রুমিন ফারহানার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ফেইসবুক থেকে জেনেছি। চিঠি হাতে পাই নাই।
দেশইনসাইডার/এমএমআই
