ঝিনাইদহে শৈলকুপায় ৮০টি হিন্দু পরিবার জামায়াতে যোগদান করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শৈলকুপার ভান্ডারীপাড়া গ্রামের মন্দিরে উপজেলা জামায়াতে আমির এ এস এম মতিউর রহমানের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জামায়াত ইসলামে যোগদান করেন তারা।
একযোগে ৮০ হিন্দু পরিবার জামায়াতে যোগদান করায় জেলাব্যাপী মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
