
ছবি: কালবেলা
উঠতি বয়সী ২০-২২ বছরের তরুণীদের একটি চক্র নিজেদের রূপ-লাবাণ্য দেখিয়ে আকৃষ্ট করে যুবকদের। কখনো টোপ ফেলত টু-লেট ফাঁদ দিয়ে। ফেসবুকে টু-লেট গ্রুপ করে বিজ্ঞাপন দেওয়া হতো বাসা ভাড়ার, এরপর বিজ্ঞাপন দেখে যারা সাড়া দিলে তাদের মধ্যে কলেজ-ইউনির্ভাসিটিতে পড়ুয়া যুবকদের টার্গেট করা হতো।
ফাঁদে পড়ে যারা বাসা দেখতে যেত তাদেরই ব্ল্যাকমেইল করত এসব উঠতি বয়সী তরুণীরা। একপর্যায়ে মারধর করে সর্বস্ব লুট করে নিত ভুক্তভোগীদের।
এখানেই শেষ নয়, তাদের এই অপকর্ম যেন কেউ না জেনে যায় সে জন্য আটকে রাখা যুবকদের ছেড়ে দেওয়ার আগে নিজেদের মুঠোফোনে ধারণ করা হতো অশ্লীল ভিডিও। ঘটনা কাউকে বলে দিলেই ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিতো তারা। এমনকি ফোনের ভিডিও অন করে জবানবন্দি নেয় হতো, যুবকদের বলতো খারাপ কাজ করতে এসেছি এমন বক্তব্য দিতে।
সম্প্রতি বাসা ভাড়া নিতে গিয়ে তরুণীদের খপ্পরে পড়েন অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থী নাজমুল হাসান। টু-লেট দেখে কল দিলে বলা হয় সাবলেট বাসা, এক রুম ভাড়া দেবেন তারা। বাসা দেখতে গেলেই প্রতারক তরুণীদের ফাঁদে পড়ে শিক্ষার্থী নাজমুল হাসান। এ সময় ভিডিও ধারণ, মারধর ও ফোন, ল্যাপটপ সঙ্গে থাকা ৫ হাজার টাকা এবং বুথ থেকে আরও ২৫ হাজার টাকা লুটে নেয় ওই চক্র।
ঘটনাটি ঘটে ময়মনসিংহ শহরে, এই ঘটনার পরই সামনে আসে বিষয়টি। নাজমুল ভয় না পেয়ে থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে এ চক্রের ২ তরুণীকে গ্রেপ্তার করে। তবে ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ৪ তরুণী ও ৪ তরুণ, তারা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
ঘটনার শিকার শিক্ষার্থী নাজমুল হাসান আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। নাজমুল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, কলেজছাত্রের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু পরে সাবলেট ভাড়ার নামে তরুণকে আটকে মারধর করা বাসায় অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করা হয়েছে।
চক্রটির আটককৃত দুজন হলেন সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) ও ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।ছবি
