ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম হয়েছে প্রিয়া নামে এক নারীর। ওজন কম হওয়ায় ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ এবং বাকি ৩ জনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম হয় প্রিয়ায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট-১ এর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আবিদা সুলতানা বলেন, গতকাল রাতে প্রিয়া নামে এক রোগী ভর্তি হন। সকালে তার ছয় সন্তানের জন্ম হয়।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি বেবি বলা যায় না, এটি আসলে ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। এর আগে একটি পূর্ণবয়স্ক শিশু জন্মেছিল তার, তবে সেটি ডেলিভারির সময় মারা যায়। এবার ছয় সন্তান জন্ম নিয়েছে। ৬ সন্তানের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং তিনজনের ৮০০ গ্রাম।
